করোনা আক্রান্ত ধোনির বাবা-মা - The News Lion

করোনা আক্রান্ত ধোনির বাবা-মা

 


দি নিউজ লায়ন;  করোনা আক্রান্ত ধোনির বাবা-মা। সূত্রের খবর অনুযায়ী, তাঁদের রাঁচির পাল্স সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সবচেয়ে খারাপ লাগার বিষয় হল, এই অবস্থায় মা-বাবার সঙ্গে দেখা পর্যন্ত করতে পারবেন না মাহি।


 কারণ বুধবার মুম্বইতে কেকেআরের বিরুদ্ধে মাঠে নামবেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ও তাঁর টিম। আর আইপিলের  নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট চলাকালীন বায়ো-বাবল ছেড়ে কেউ বেরোতে পারবেন না। তাই মাহি এই দুঃসংবাদ পেয়েও মা-বাবার সঙ্গে দেখা করতে পারলেন না। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.